আমাদের সম্পর্কে
আমাদের সম্পর্কে
অ্যান্থ্রো সার্কেল বাংলাদেশভিত্তিক একটি দ্বিভাষিক নৃবিজ্ঞান প্ল্যাটফর্ম।
অ্যান্থ্রো সার্কেল বাংলাদেশভিত্তিক একটি দ্বিভাষিক (বাংলা ও ইংরেজি) নৃবিজ্ঞান প্ল্যাটফর্ম। ২০২০ সালে নৃবিজ্ঞানীদের একটি নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য নিয়ে এর যাত্রা শুরু হয়। শিক্ষার্থী, গবেষক এবং বিস্তৃত পাঠকসমাজের মধ্যে নৃবিজ্ঞানকে জনপ্রিয় করে তোলাই আমাদের অন্যতম উদ্দেশ্য।
অ্যান্থ্রো সার্কেল একটি স্বাধীন ও স্বেচ্ছাসেবী উদ্যোগ, যেখানে মৌলিক নৃবৈজ্ঞানিক লেখা, অনুবাদ, তত্ত্ব, গবেষণা এবং বই পর্যালোচনা প্রকাশিত হয়। আমাদের প্রোডাকশন হাউস 'অ্যান্থ্রো লেন্স'-এর মাধ্যমে আমরা নৃবৈজ্ঞানিক চলচ্চিত্রও নির্মাণ করি।
যেকোনো প্রশ্ন, সহযোগিতা, প্রস্তাব বা মতামতের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন: anthrocircle@gmail.com
ভিশন
বাংলাদেশভিত্তিক নৃবিজ্ঞানকে অগ্রসর করা। আমাদের অন্যতম লক্ষ্য সমালোচনামূলক চিন্তন, সহজপ্রাপ্য জ্ঞানচর্চার বিস্তার এবং সামাজিক গবেষণা চর্চাকে শক্তিশালী করা; পাশাপাশি গ্লোবাল নর্থ–সাউথ ও সাউথ–সাউথ সহযোগিতামূলক নৃবিজ্ঞান চর্চা গড়ে তোলা।
মিশন
একটি দ্বিভাষিক প্ল্যাটফর্ম নির্মাণ করা, যা নৃবৈজ্ঞানিক ধারণা, গবেষণা ও প্রকাশিত কাজ মানুষের সামনে তুলে ধরে এবং বিভিন্ন অঞ্চল ও প্রাতিষ্ঠানিক প্রেক্ষাপটের গবেষকদের মধ্যে জ্ঞান-বিনিময়কে উৎসাহিত করে।
অঙ্গীকার
- বাংলাদেশকেন্দ্রিক মৌলিক লেখা, অনুবাদ, তত্ত্ব ও গবেষণা প্রকাশ ও প্রচার করা
- বাংলায় নৃবৈজ্ঞানিক জ্ঞানের বিস্তার ঘটানো
- একাডেমিক গবেষণা ও জনপরিসরের নৃবৈজ্ঞানিক জ্ঞানের মধ্যে সেতুবন্ধন তৈরি করা
- ন্যায়ভিত্তিক গ্লোবাল নর্থ–সাউথ ও সাউথ–সাউথ সহযোগিতামূলক নৃবিজ্ঞান চর্চাকে এগিয়ে নেওয়া
- স্থানীয় কণ্ঠস্বর ও অভিজ্ঞতাকে কেন্দ্রে নিয়ে আসা
- নবীন নৃবিজ্ঞানী ও শিক্ষার্থীদের সহায়তা ও উৎসাহ প্রদান করা
- সমাজ, ক্ষমতা ও বৈষম্য নিয়ে সমালোচনামূলক চিন্তনকে উৎসাহিত করা
- লেখা ও নৃবৈজ্ঞানিক চলচ্চিত্রের মাধ্যমে নৃবিজ্ঞান চর্চার বিস্তার ঘটানো
আপনিও লিখতে পারেন
নৃবিজ্ঞান নিয়ে আপনার লেখা আমাদের কাছে পাঠান। আমরা সকল মৌলিক ও অনুবাদ লেখা বিবেচনা করি।
লেখা পাঠান